Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সনদ বিতরণ
  • ফকিরহাটে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৮, ২০২৫

যশোরে ভাইয়ের হাতে ভাই ও ছেলের হাতে পিতা খুন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ভাইয়ের হাতে ভাই ও ছেলের হাতে পিতা খুন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পৃথক ঘটনায় দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বেলা ১২ টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যুগি মাঠপাড়াতে জমিজমা সংক্রান্তের জেরে শহিদুল ইসলামকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক রাসেলকে আটক করেছে পুলিশ।

এদিকে যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পিতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)। পুলিশ জানায়, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘চৌগাছায় ছেলের হাতে পিতার হত্যার ঘটনায় ছেলেকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। আর সদরের ইছালীতে জমিজমা সংক্রান্ত জেরে ভাইয়ের কোদালের আঘাতে ভাইয়ের হত্যার ঘটনায় ঘাতক রাসেল আটক করেছে পুলিশ। দুজনের মরদেহ পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন।

 

ছেলের হাতে পিতা পিতা খুন ভাইয়ের হাতে ভাই যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সনদ বিতরণ

ফকিরহাটে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.