Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভূমি সেবা অটোমেশন: চ্যালেঞ্জ ও উত্তরণে সেমিনার অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ভূমি সেবা অটোমেশন বিষয়ক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নকশা নিয়ে মঙ্গলবার সকালে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার নারায়ণ চন্দ্র পাল। তিনি আধুনিক ভূমি সেবা ও চলমান কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মুক্ত আলোচনায় উঠে আসে ভূমি সেবার বিভিন্ন দিক। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, একজনের জমির খাজনা অন্যজনের দেওয়া, জাল দলিল রিট করা, এবং এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফিকেশনের মতো বিষয়গুলো ভূমি সেবায় জটিলতা তৈরি করছে। তিনি এই সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ভূমি সংক্রান্ত নানাবিধ জটিলতার কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং মানুষের জমি বদল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান বলেন, জমি কিনছে একজন, কিন্তু অন্যজন নকশা তৈরি করে দাগ-খতিয়ান তৈরি করছে, যা মানুষের ভোগান্তির কারণ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা ভূমি সেবা ডিজিটালাইজেশন করছি মানুষের ভালোর জন্য। তবে মানুষের খারাপ চিন্তা-ভাবনার কথা তো মেশিন বুঝতে পারে না। মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের বড় সমস্যা হয় আমরা নিজেরা নিজেদের জমির দাগ-খতিয়ান জানি না। অনেক কৃষক নিরক্ষর, তারাও জানেন না। যে কারণে দালাল চক্র সুযোগ পায়। রাষ্ট্র যে প্রযুক্তি ব্যবহার করে, অপরাধী তার চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। আমরা ডিপি, এপি, খাসসহ বিভিন্ন সমস্যা তো মোকাবেলা করছি। নির্দিষ্ট লোক থাকা উচিত যারা ভূমি সংক্রান্ত সেবা অনলাইনে দিবে। সাথে সাথে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ফিস থাকতে হবে।

সেমিনারে অংশগ্রহণকারীরা ভূমি সেবাকে আরও জনমুখী, স্বচ্ছ এবং দ্রুত করতে বিভিন্ন প্রস্তাবনা দেন। ভূমি সেবা অটোমেশনের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের ওপর জোর দেওয়া হয়।

অটোমেশন অনুষ্ঠিত উত্তরণে চ্যালেঞ্জ ভূমি সেবা যশোরে সেমিনার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.