Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মহিলা আ.লীগ নেত্রীর ছেলের সন্ত্রাসী তৎপরতায় অতিষ্ঠ এলাকাবাসী

পুলিশ সুপারের কাছে স্মারকলিপি
banglarbhoreBy banglarbhoreJune 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলের সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় অতিষ্ঠ হয়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্টেডিয়ামপাড়াবাসী। জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে সাকিব ইকবালের বিরুদ্ধে এই স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার বরাবর এই স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্টেডিয়ামপাড়া, পৌর হকার্স মার্কেট ও খড়কি এলাকায় অব্যাহতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এই চক্রটি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। গত ঈদের রাতে (১৬ জুন) সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসীরা মনিরুল ইসলাম মুন্না নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

এর আগে গত ৮ মে স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী তৌফিক ইকবালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে। গত ২৫ মার্চ মদ্যপ অবস্থায় যশোর শামস উল হুদা স্টেডিয়ামের নৈশপ্রহরী রয়েল হোসেনকে বেদম মারপিট ও নির্যাতন চালায়। ১৬ জানুয়ারি স্টেডিয়ামপাড়ায় আজিজুল ইসলাম নামে নামে এক দিনমজুরের উপর নির্যাতন চালায়।

সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আতিয়ার রহমানের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি প্রদান করেছে। বিভিন্ন সময়ে পৌরপার্কে ছিনতাইয়ের ঘটনায়ও এই চক্র জড়িত। এছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, হামলা, হত্যার হুমকিসহ নানা অপকর্মের অসংখ্য অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এ সব ঘটনায় থানায়ও একাধিকবার অভিযোগ করা হয়েছে। হত্যা প্রচেষ্টাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশকিছু মামলা রয়েছে সাকিবের বিরুদ্ধে।

সাকিবের মা মহিলা আওয়ামী লীগ নেত্রী হওয়ায় প্রভাব বিস্তার করে সে এইসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়। স্মারকলিপিতে স্টেডিয়ামপাড়াবাসী দ্রুত সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, স্টেডিয়ামপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান, স্টেডিয়ামপাড়ার বাসিন্দা মো. আবুল কালাম আজাদ, গোলাম মোর্শেদ লিন্টু, তাজউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, মুয়িদ হোসেন সুমন প্রমুখ।

এই বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘এলাকাবাসী একটি স্মারকলিপি বা অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করবে পুলিশ। কেউ এলাকায় শান্তি বিনষ্ট বা বিশৃঙ্খলা করছে পুলিশ কাউকে ছাড় দিবে না। যিনি যে রাজনীতি বা ব্যক্তির ছত্রছায়াতে থাকুক না কেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন

August 11, 2026

যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

August 11, 2026

লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.