বাংলার খেলা প্রতিযোগিতা
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতাপূর্ণ খেলায় অংশগ্রহণ করে ‘বারিয়ালী ফুটবল একাদশ চৌগাছা’ বনাম ‘হযরত ফুটবল একাডেমি যশোর’। প্রতিযোগিতায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ‘হযরত ফুটবল একাডেমি যশোর’।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারবাজার ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন এবং রূপালী ব্যাংক যশোর শাখার এজিএম শহিদুল ইসলাম।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন হযরত ফুটবল একাডেমি যশোরের চয়ন। খেলাটি প্রায় পাঁচ হাজার দর্শক উপভোগ করেন।
শিরোনাম:
- বিমানবাহিনীর উদ্যোগে যশোরে পরিচ্ছন্নতা অভিযান
- ক্রেতাশূন্য মাছবাজার
- কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
- দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
- বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
- ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
