Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
  • যশোরে দোকান উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাংস্কৃতিকেন্দ্রের ঈদ পুণর্মিলনী 

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সাংস্কৃতিকেন্দ্রের ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতীয়তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর সাংস্কৃতিকেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল আহসান ফারুক। তিনি বলেন, আজকের এই সাংস্কৃতিক অন্ষ্ঠুান প্রাণবন্ত হয়েছে। সংস্কৃতি একটি জাতির আত্মার পরিচায়ক। ইসলামি সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়ে তুলতে পারি। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংস্কৃতিকেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, নাট্য সম্পাদক মাহদী হাসান, অফিস সম্পাদক তরিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে যশোর জেলা ও বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা হামদ্, নাত, ইসলামিক সংগীত, আবৃত্তি ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। তরুণ শিল্পীদের পরিবেশনায় উঠে আসে ইসলামি ভাবধারার পাশাপাশি দেশপ্রেম, মানবতা ও সমকালীন বিষয়ের ছাপ। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ এবং সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়।

ঈদ পুণর্মিলনী যশোরে সাংস্কৃতিকেন্দ্রের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.