Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সালতাপীরের ঢিবিতে খনন শুরু

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সালতাপীরের ঢিবিতে সোমবার থেকে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এই খনন কাজ শুরু হয়।
যশোর জেলার চতুর্থ প্রত্নঢিবি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রত্নস্থানে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়েছে। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক দপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কালীগঞ্জের সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান। এছাড়াও কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুর রহমান, ইউপি সদস্য মশিউর রহমান, ভূমি মালিক মুকিত খান, ওসমানপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক শরিফুর রহমানসহ স্থামীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সার্বিক দিক নির্দেশনায় ৮ সদস্য বিশিষ্ট অভিজ্ঞ দল খননটির বাস্তব খননকার্য পরিচালনা ও তদারক করবে।
উল্লেখ্য, বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে যশোর জেলার সদর উপজেলায় পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে কাশিমপুর ইউনিয়নের সালতাগ্রামে মাঝারি আকৃতির উচ্চতা বিশিষ্টি প্রত্নঢিবি হিসেবে সনাক্ত করে। ১৯৬৮ সালের প্রত্নসম্পদ আইন অনুযায়ী-এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব পরিলক্ষিত হওয়ায় ঢিবিটিকে প্রত্নতাতাত্ত্বিক জরিপ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

সালতাপীরের ঢিবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

    October 8, 2026

    ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.