Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্কুল শিক্ষার্থী অপহরণ মামলার একদিন পর উদ্ধার

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১২, ২০২৪Updated:অক্টোবর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর খুলনা মহাসড়ক শহরের বকচর হুশতলার মোড় থেকে স্কুল শিক্ষার্থী রুমাইয়া খাতুন (১৫) অপহরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহরণের একদিন পর পুলিশ অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার করে শনিবার ১২ অক্টোবর আদালতে জবানবন্দি গ্রহণ করে। অপহরণের ঘটনায় স্কুল শিক্ষার্থীর ভাই যশোর শহরের বকচর হুশতলা, কল্পতরু এলাকাবার বাসিন্দা জালেক মিয়া মামলা করেন। মামলায় আসামি করা হয়, শহরের বকচর (করিম পাম্পের পাশে কবরস্থান কলোনী পাড়া) এলাকার আতিয়ার রহমানের ছেলে নাফিজ রহমানসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে।

মামলায় উল্লেখ করা, তার ছোট বোন রুমাইয়া খাতুন ঝুমঝুমপুর ময়লাখানার সামনে যশোর টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণীতে পড়াশুনা করে। নাফিজ রহমান ও তার সহহেযাগী অজ্ঞাতনামারা বাদীর বোনকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করতো। এত রাজি না হওয়ায় তাকে অপহরণ করার হুমকিসহ ক্ষতি করার হুমকি দেয় নাফিজ। একপর্যায় বাদীর বোন গত ৭ অক্টোবর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বাড়িতে ফিরে না আসায় ঘটনার পরের দিন কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডাইরী করার পর স্কুল শিক্ষার্থীকে খোঁজাখুজির একপর্যায় জানতে পারেন স্কুলে যাওয়ার সময় সকাল সাড়ে ৭ টায় বকচর হুশতলার মোড় যশোর খুলনা মহাসড়কে পৌছালে নাফিজ রহমানসহ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বাদীর বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করে একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়। ঘটনার পর খোজাখুজির এক পর্যায় নাফিজ রহমানের মা ও তার পরিবারের লোকজনদের চাপ সৃষ্টি করলে বাদী তার বোনকে ৯ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে অভিযুক্তর বাড়ি থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.