Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩, ২০২৬

যশোরে শিশু ধর্ষণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ৭ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু নানির বাড়িতে থেকে স্থানীয় গোলপাতা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে নানির ভাই বিবাদী হাফিজুল (৪০) বেড়াতে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা হলেও বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকে।

পরিবারের অভিযোগ, হাফিজুল শিশুটিকে তার বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি আছে। তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত হাফিজুল পলাতক রয়েছে বলে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.