Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
  • খানাখন্দ : রাজারহাট-চুকনগর সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
  • যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মারপিট

banglarbhoreBy banglarbhoreDecember 24, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম রেজাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত সদরের দেয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমানের ড্রাইভার সাগরের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদরের বাজেদুর্গাপুর গ্রামে।
স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদের হয়ে নির্বাচনে কাজ করছেন দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা। অন্যদিকে, আনিছুর রহমান ঈগলের প্রার্থী মোহিত কুমার নাথের হয়ে কাজ করেছেন। ওই দিন দুপুরে বাজেদুর্গাপুর গ্রামে চেয়ারম্যান আনিছুর রহমানকে নিয়ে আসেন স্থানীয়রা। এসময় ড্রাইভার সাগর তার পুরাতন আক্রশে সেলিম রেজার কাছে যেয়ে নৌকার পক্ষে কাজ করায় তাকে কটাক্ষ করে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় এবং সাগর তাকে মারধোর করে। স্থানীয়রা ধাওয়া দিয়ে সাগরকে আটক করে রাখে। পরে চেয়ারম্যান আনিছুর রহমান গিয়ে তাদেরকে সঠিক বিচারের আশ^াস দেয়। বিক্ষুব্ধ জনতার দাবিতে সাগর তাদের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পায়। পরবর্ত্তীতে সেলিম রেজাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নৌকার প্রার্থী সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ এ খবর শুনে হাসপাতালে সেলিম রেজাকে দেখতে যান। এসময় তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে অভিযুক্ত সাগর জানান, তাকে ফাঁসানো হয়েছে। তারপরও সে তাদের কাছে মাফ চেয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তা মেনে নিয়েছেন বলে তিনি জানান। চেয়ারম্যান আনিছুর রহমান জানান, রাজনৈতিক আক্রশে তার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে স্বার্থ হাচিল করছে এক শ্রেণীর মানুষ। মিথ্যা ছড়িয়ে মাঠে টিকে থাকা যায় না। তিনি বলেন, দল থেকে স্বতন্ত্র ভোট করতে বাঁধা নিষেধ নেই। সেজন্য ভোটকে উৎসবমুখর করতে এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে নেতাকর্মীদের নিয়ে ঈগল মার্কার পক্ষে ভোট করছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু

    October 17, 2026

    খানাখন্দ : রাজারহাট-চুকনগর সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান

    October 17, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.