Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৬, ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ দশমিক ৫ কেজি গাঁজা এবং ১১০ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক দুইটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ধান্যখোলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে আন্দুলিয়া বিওপির সদস্যরা আরশিংড়ি মাঠের একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ জব্দ করেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা বলে জানায় বিজিবি।

আটককৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানা-এ মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আটক গাঁজা ফেনসিডিল বিজিবির অভিযান যশোর সীমান্ত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.