Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.0, 0.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 44.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
Share
Facebook Twitter LinkedIn

যশোর জেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর, ১৯৭৫ সালে সিপাহী-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক, ১১ নম্বর সেক্টর কমান্ডার বীর উত্তম কর্নেল আবু তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জাসদ নেতা মতিউর রহমান পপি, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা জেলার সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে সাহসী ও আলোচিত ব্যক্তিত্ব বীর উত্তম কর্নেল আবু তাহের। তিনি জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও শোষিত মানুষের মুক্তির আদর্শে গভীরভাবে বিশ্বাসী ও দলটির শীর্ষ নেতা ছিলেন। তাঁর রাজনৈতিক চিন্তা ও কার্যক্রম ছিলো অত্যান্ত তাৎপর্যপূর্ণ।

তৎকালীন সামরিক সরকার তাকে গ্রেফতার করে। পরে কারাগারে প্রহসনমূলক গোপন সামরিক বিচারের মাধ্যমে ১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করা হয় তাঁকে। এই মামলায় জাসদের শীর্ষ নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

২০১১ সালে হাইকোর্ট ঐতিহাসিক রায়ে ওই বিচারকে অসাংবিধানিক বলে ঘোষণা করে এবং কর্নেল আবু তাহেরের মুত্যুদণ্ডকে ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করে। কর্নেল তাহেরের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া জাসদের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম প্রশিক্ষক হাসানুল হক ইনুর মুক্তির দাবি জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.