Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
Oplus_131072
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ইয়াবাসহ ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে জেল-জরিমানা করেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার লক্ষীপাশা এলাকা থেকে তাকে আটক করে ডিএনসি। দণ্ডপ্রাপ্ত ইয়াসির লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধায় ডিএনসির একটি দল লক্ষ্মীপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করেন ডিএনসি সদস্যরা। এরপর তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার হোসেন অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাকে জেল-জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.