Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৭৯ কোটি টাকার প্রকল্পে কচুরিপানা-মেডিকেল বর্জ্য!
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৫, ২০২৪

যশোর আইটি পার্কে বিক্ষোভ সমাবেশ ২৮ আগস্টের মধ্যে টেকসিটিকে বিদায় হতে হবে

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব ‘টেকসিটি’ নামে লুটেরা কোম্পানির হাত থেকে সরকারকে বুঝে নেয়াসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবার পার্কের অভ্যন্তরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (এসএইচএসটিপিআইএ) এই কর্মসূচি পালন করে। মাল্টি টেনেন্ট বিল্ডিংয়ের (এমটিবি) সামনে থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাস ঘুরে পার্কের দুই নাম্বার গেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে টেকসিটিকে বিদায় হওয়ার জন্য আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে টেকসিটি সরকারকে দায়িত্ব হস্তান্তর করে বিদায় না হলে ২৯ তারিখ সকালে বিনিয়োগকারী, পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও ছাত্র-জনতা পার্কের নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। বলা হয়, জনগণের করের টাকায় নির্মিত সরকারি স্থাপনা গণবিরোধী চুক্তির মাধ্যমে পতিত সরকারের অলিগার্ক ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটিকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার কোনো মতে এই গণবিরোধী চুক্তি বহাল রাখতে পারে না।

এছাড়া সমাবেশে পার্কের নাম পরিবর্তন করে ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক’, প্রধান ভবন ‘এমটিবির’ নাম বদলে ‘শহীদ মুগ্ধ ভবন’ নামকরণসহ বিনিয়োগকারীদের ৮ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, যুগ্ম-সম্পাদক এএইচএম আরিফুল হাসনাত, পারভেজ মাহমুদ হীরা প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

২৭৯ কোটি টাকার প্রকল্পে কচুরিপানা-মেডিকেল বর্জ্য!

আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.