Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খবির গাজী লাঙ্গল প্রতীকের সমর্থনে দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছেন। শনিবার যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান।

এদিন সকাল থেকে মো. খবির গাজী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আর এন রোড, বস্তাপট্টি মোড় এবং ঢাকা রোড হরিজন পল্লী এলাকায় প্রচারপত্র বিলি করেন।

এরপর তিনি কেশবপুর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ পরিবহন শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

পথসভাগুলোতে খবির গাজী বলেন, “যশোর সদর আসনের মানুষের অধিকার আদায় এবং এলাকার সুষম উন্নয়নের জন্য লাঙ্গল প্রতীকের বিকল্প নেই। জয়ী হলে আমি ৮ নং ওয়ার্ডের স্থানীয় সমস্যা সমাধানসহ পৌর এলাকার আধুনিকায়নে কাজ করব।”

গণসংযোগকালে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং ৮ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ সমর্থক প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন। তারা ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পাটি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ,যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম,সদস্য যশোর পৌর জাতীয় পাটি আহ্বায়ক এডভোকেট জিএম মুসা,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, শফিকুল ইসলাম সভাপতি যশোর জেলা জাতীয় যুব সংহতি ও শেখ মোহাম্মদ সেকেন্দার আলী সহ-সভাপতি যশোর সদর উপজেলা জাতীয় পার্টি

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দখলের শহর যশোর

এপ্রিল ১৯, ২০২৬

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.