Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

banglarbhoreBy banglarbhoreজুন ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শিক্ষাবোর্ডে আগামি ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা প্রথম পত্র স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বাংলা প্রথমপত্রের প্রশ্ন অনিয়ম ও চুরি হয়েছে এমন শিরোনামে বিজ্ঞপ্তি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এসব বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। রোববার বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। এই ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, সারাদেশের ন্যায় যশোর শিক্ষাবোর্ডের আগামী ২৬ জুন এইসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। এর মধ্যে শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিটিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে ভুয়া সাক্ষর করা হয়েছে। ভুয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্র অনিয়ম ও চুরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে ২৬ জুনের অনুষ্ঠেয় বাংলা প্রথমপত্র পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তি ছড়ায়। অনেক পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করার খবর পাওয়া গেছে।

পরবর্তীতে দুপুরে বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-বোর্ডের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ। প্রকৃতপক্ষে এ ধরনের কোন বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ২০২৫ যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, ‘কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত ছড়াতে এই জালিয়াতি করেছে দুবৃর্ত্তরা। আমরা পরীক্ষার্থীদের কোন বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছি। জালিয়াতি চক্রদের ধরতে আইনগত ব্যবস্থা নিতে থানাতে অভিযোগ করেছি।

তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।’

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।’

প্রসঙ্গত, যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবছর খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ২২ হাজার ৫১১ জন। এ বছর যশোর বোর্ডে কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল করা হয়েছে। তবে এ বার নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না।

ভেন্যু প্রথা বাতিল করায় এবার ৬টি কেন্দ্র বেড়েছে। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে। কারণ শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতে থাকতে পারে, এজন্য হয়ত তারা অংশ নিচ্ছে না বলে বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যশোর বোর্ডে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.