Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৭, ২০২৫

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যশোরের বাবু গ্রেফতার 

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যশোরের বাবু গ্রেফতার 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব হোসেন বাবুকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বাবু যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার বাসিন্দা। মাদক মামলা ছাড়াও বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-৬ কোম্পানি অধিনায়ক মো. রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপ্লব হোসেন বাবু দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ২০১৭ সালে তার কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তিনি ১১ মাস কারাভোগ করেন। এরপর জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকেন।

মামলার বিচার কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি। পরে র‌্যাব তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, বাবুর বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলাও বিচারাধীন রয়েছে। তিনি যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই ভীত ও অতিষ্ঠ ছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.