Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৭, ২০২৪

যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে দেওবন্দের ভূমিকা বেশি

যশোরে ফতোয়া বোর্ডের সেমিনার
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে “যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান ও আমাদের করণীয়” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা হাসান জামিল। তিনি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার ও বাতিলের মোকাবেলায় উলামায়ে দেওবন্দের ভূমিকা তুলে ধরেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শরীফ মুহাম্মাদ, যিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার কুফল সম্পর্কে বিশ্লেষণ করেন। তিনি শরীয়ত ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এসবের ভয়াবহ পরিণতি ব্যাখ্যা করেন।

বক্তারা উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বের স্বার্থান্বেষী চেতনাধারীরা বাংলাদেশের মুসলিম সমাজের হাজার বছরের সভ্যতার বিপরীতে এলজিবিটিকিউ এবং জেন্ডার আইডিওলজি চাপিয়ে দিতে চেষ্টা করছে। বক্তারা দৃঢ়ভাবে জানান, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় বাংলাদেশে পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত নয়।

সেমিনারে মুফতি কামরুল আনোয়ার নাঈমের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, জেলা ফতোয়া বোডের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাজমুল হক, কওমী মাদরাসা পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, জেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা বেলায়েত হুসাইন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোরের সভাপতি মুফতী শামসুর রহমান, সেক্রেটারী মাওলানা নাজির উদ্দিন প্রমুখ।

চ্যালেঞ্জ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.