Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু
  • ধর্ষণ মামলায় খালাস পেলেন যশোরের চিকিৎসক রাফসান জানি
  • বাবার আশ্রয় না পেয়ে বিপাকে তিন ভাইবোন দুই নাবালকের রাত কাটল উঠানে
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে সরকারিভাবে যোগদানে ব্যাপক উচ্ছ্বাস

banglarbhoreBy banglarbhoreDecember 21, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা প্রতিনিধি
যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে সরকারিভাবে যোগদান উপলক্ষে গতকাল শিক্ষক-কর্মচারীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। গতকাল বেলা এগারোটায় হঠাৎ করেই কিশোর কুমারের জনপ্রিয় ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গানের সাথে কোমর দুলিয়ে ওঠেন শিক্ষক কর্মচারীরা।
কলেজের শেখ রাসেল মঞ্চে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর বিকাশ চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুজ্জামান, যশোর সরকারি সিটি কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কলেজ জাতীয়করণ কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ তনু । উল্লেখ্য, ২০১৮ সালে ১০ সেপ্টেম্বর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজকে সরকারিকরণের পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৬ সালে সরকারিকরণের ঘোষণা হলেও গত ১৯ ডিসেম্বর কলেজের ৫৫ জন শিক্ষক ১৫ জন কর্মচারী সরকারিভাবে যোগদান করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু

    October 18, 2026

    ধর্ষণ মামলায় খালাস পেলেন যশোরের চিকিৎসক রাফসান জানি

    October 18, 2026

    বাবার আশ্রয় না পেয়ে বিপাকে তিন ভাইবোন দুই নাবালকের রাত কাটল উঠানে

    October 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.