Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার বেলতলায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন !

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শায় মহাসড়কের পাশ থেকে একটি বড় দেশি নিমগাছ কর্তনের অভিযোগ উঠেছে কনেক পাল ও মুকুল হোসেন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। রোববার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে এ গাছ কর্তনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগুড়ী বেলতলা বাজারে কনেক পালের দোকানের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে থাকা বড় নিমগাছটি গত রোববার রাতের আঁধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে কনেক পাল ও মুকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কর্তন করে। পরে স্থানীয় ও বেলতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে গাছ বিক্রির বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
অভিযুক্ত কনেক পালের কাছে জানতে চাইলে তিনি বাড়ি না থাকায় তার ছেলে অশোক পাল জানান, আমরা কিছু জানিনা আমাদের দোকান ঘরের ভাড়াটিয়া মুকুল হোসেন বিষয়টি জানে।
ভাড়াটিয়া মুকুলের কাছে নিমগাছ কাটার বিষয়ে জানতে চাইলে বলেন, গত রাতে কে বা কারা নিমগাছ কেটেছে তা আমিও জানিনা। তবে এ সময় তার পিতা গিয়াস উদ্দিন জানান, দোকানের সামনে চাল দিতে সমস্যার কারণে গাছটি কাটা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদত হোসেনকে রাতেই মোবাইল ফোনে গাছ কাটার বিষয়টি অভিযোগ দিলে তিনি কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নাজিব হাসান বলেন, সরকারি গাছ কাটার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আঁধারে কর্তন বেলতলায় রাতের শার্শার সরকারি গাছ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.