Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘শেকড়ের সন্ধানে’র আয়োজনে কেশবপুরে সাহিত্য আসর অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘শেকড়ের সন্ধানে’র আয়োজনে যশোরের কেশবপুরে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কেশবপুর বাজারে প্যারামেডিকেল এণ্ড টেকনোলজি ফাউণ্ডেশন (পিটিএফ) মিলনায়তনে ‘সুশীল সমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা’ শীর্ষক সাহিত্য আসর, গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেকড়ের সন্ধানে’র সভাপতি ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি ও কেশবপুর প্যারামেডিকেল এণ্ড টেকনোলজি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে আজাদ ইকতিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশে আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সদস্য ও খুলনা বিভাগীয় সংগঠক খন্দকার আজিজুল হক মনি, যশোর জেলা আহবায়ক অধ্যাপক গোপীকান্ত সরকার, যশোর জেলা সদস্য সাংবাদিক শামসুজ্জামান স্বজন, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।

সাহিত্য আসরে কবিতা, ছড়া, গল্প নিয়ে আলোচনা করেন কৃষ্টিবন্ধন যশোরের সাধারণ সম্পাদক কবি এম. এ কাসেম অমিয়, উপস্থিত ছিলেন সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, আব্দুস সালাম মুর্শেদী, লেখক কবি জাকারিয়া হোসেন, আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি গোলাম মোস্তফা, আবৃত্তি শিল্পী কবি আব্দুল হাই হাদী, কবি তৌহিদুজ্জামান, শিক্ষক ও কবি মনিরুজ্জামান, নূর হোসেন বাঁধন প্রমুখ।

অনুষ্ঠানে কবি জাকারিয়া হোসেনের লেখা ‘কলির কাব্য’, বকুল হক রচিত ‘নির্বাক শব্দ ও রৌদ্র পরশ’, আবু দাউদ মোসলেহ উদ্দিন রতনের ‘মায়াবি চোখে’, ‘যৌবন যেন যন্ত্রণা’ ও ‘জল ভরা চোখ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘শেকড়ের সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি শেখ মিজানুর রহমান মায়া।

কেশবপুরে সাহিত্য আসর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.