Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১১, ২০২৪

শ্যামনগরে মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলা থেকে রক্ষা পেতে এবং সরকারি খাস জমিতে এলাকার যুবকদের খেলার মাঠ দখলমুক্ত রাখার দাবিতে এলাকার যুব সংগঠন টেংরাখালী যুব কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন দুপুর ১ টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- অত্র এলাকা সুন্দরবন সংলগ্ন নিম্ন এলাকা হওয়ায় নদীর জোয়ারের পানিতে সবসময় প্লাবিত হয়। এ প্লাবিত খাস জায়গায় একটি জায়গা এলাকার যুবকরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করে। এলাকার মানুষ অতি দরিদ্র হওয়ায় মাঠ সংস্কার হয় না।

এলাকার যুব সমাজ মাঠ সংস্কারের উদ্যোগ নিলে উক্ত আব্দুল বারী বাদী হয়ে আদালতে পিটিশন মামলা করে। যেখানে তাদেরকে আসামি করা হয়।

তিনি আরও বলেন বিগত সরকারের আমলে উক্ত বারী ডবল মার্ডার মামলাসহ নাশকতা মামলার বাদী হওয়ায় এলাকার সহজ-সরল, নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং মাদার নদীর চর বন্দোবস্ত দেয়ার কথা বলে ভূমিহীন ব্যক্তিদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি মাঠটি যুব সংগঠনের পক্ষে রাখার এবং মামলা থেকে রেহায় পেতে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.