Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু সম্পাদক নাসির আহমেদ রাসেল 

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু সম্পাদক নাসির আহমেদ রাসেল 
Share
Facebook Twitter LinkedIn

ঢাকা অফিস

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শীর্ষ নিউজের সাবেক নির্বাহী সম্পাদক নাসির আহমাদ রাসেল।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সবাই নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের অন্যান্য দুই সদস্য আমিরুল ইসলাম কাগজী ও সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেলের নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত), সহ-সভাপতি আল মামুন খান (বিজনেস স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান (সুমন) (রুপালী বাংলাদেশ), কোষাধ্যক্ষ রহমান আজিজ (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (এখন টিভি), দপ্তর সম্পাদক আব্দুল হালিম (দৈনিক জনতা), কল্যাণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার) (দেশ বর্তমান), প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান (মাসফি) (কালের কন্ঠ), ক্রীড়া সম্পাদক মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) কালবেলা, সাংস্কৃতিক সম্পাদক মিলন মাহমুদ রবি (বাংলাভিশন)।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ দিদার বখত বলেন, অন্যান্য বিভাগের তুলনায় খুলনা বিভাগ অনেক পিছিয়ে আছে। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় খুলনা থেকে, অথচ সবচেয়ে কম ব্যয় হয় খুলনাতে। তাই খুলনার উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে। তাহলে আমরা সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হতে পারবো।

সাধারণ সভায় কেডিজেএফের বিদায়ী সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কাজ করে গিয়েছি। আমরা ভেদাভেদ না করে সবাই এক হয়ে এগিয়ে যাই, সবার প্রতি এই অনুরোধ থাকবে।

দুই বছরের কার্যক্রম তুলে ধরে বিদায়ী সেক্রেটারি রিজভী নেওয়াজ বলেন, আমরা গত দুই বছরে একটি পিকনিকসহ কয়েকটি অনুষ্ঠান করেছি। আমরা সংগঠনের একটি ওয়েবসাইট করেছি। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এখনো অফিস নিতে পারিনি। আমরা আশা করি নতুন কমিটি আমাদের রেখে যাওয়া কাজ শেষ করবে।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, খুলনা বিভাগীয় সাংবাদিকদের একত্রিত করতে হবে। আমাদের উদ্যমী হতে হবে। কাউকে দোষারোপ না করে এক হয়ে কাজ করতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.