Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে অংশ নেয় আইনজীবী ও বিএনপির নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল একজন সাংবাদিক নন, বরং সকল নির্যাতিত সাংবাদিকদের প্রতিনিধি তিনি। তিনি প্রকৃত দেশপ্রেমিক এবং দেশের ক্রান্তিকালে একাই লড়ে গেছেন। এ দেশে শুধু মাহমুদুর রহমান নয়, যে সব সাংবাদিক সত্য লিখতে গেছেন, ফ্যাসিস্ট সরকার তাদেরকে মামলা দিয়ে দমন করেছেন। দ্বিতীয় স্বাধীন দেশে অনতিবিলম্বে মাহমুদুর রহমানের জামিন এবং তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা খারিজেরও দাবি জানান।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চলনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সদস্য এসএম সোহেল, জাগপার কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন অমিত, অ্যাড মনোয়ার হোসেন মনু, যুবদল নেতা টমাস প্রমুখ। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফসহ নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.