Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়

খুলনা-৫ আসন
banglarbhoreBy banglarbhoreজুলাই ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন দেশে এখন একটা সুযোগ এসেছে।

প্রান্তিক মানুষের জীবন-মান উন্নয়ন ও একটি সাম্যের নতুন বাংলাদেশ গড়ে তোলার। দলের নেতা তারুণ্যে’র প্রতীক তারেক রহমান চান আগামীর দেশ হবে সুখি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ। তিনি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ জন্য দল থেকে নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি চলছে।

এরই মধ্যে দেশের সকল সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণায় নেমেছেন। আমিও এই খুলনা-৫ তথা ডুমুরিয়া-ফুলতলা আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী।

শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমিসহ আমার স্ত্রীকে জেল খাটানো হয়েছে।

আমার ব্যবসায়ী সকল ব্যাংক এ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয়েছিল। এছাড়া আমার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত হামলা করা হয়েছিল।

নির্যাতন, হয়রানি অত্যাচার যথেষ্ট সহ্য করেছি। এখন সময় এসেছে সাধারণ মানুষের জন্য কিছু করার। তাই ডুমুরিয়া-ফুলতলা আসনে মনোনয়ন প্রত্যাশা করছি।

এ সময় ডুমুরিয়া উপজেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.