বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন(জেডিইউজে)।
আয়োজক সংগঠনের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির সৈকত। বিশেষ অতিথি ছিলেন জেডিইউজের উপদেষ্টা ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্ট, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল রহমান মবিন দৈনিক স্পদনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
স্মরণসভায় বক্তারা সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর স্মৃতিচারণ করেন। সাংবাদিকদের রুটিরুজির জন্য মন্টুর অবদানের কথা তুলে ধরেন। আগামিতে প্রেসক্লাবের ব্যানারে স্মরণসভা আয়োজনের দাবি করেন তারা। স্মরণসভা শেষে প্রয়াত সাংবাদিক নেতা মন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
- বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
- বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
- নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
- যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
- গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
- জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
- ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’