মাগুরা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে খুলনা-৬ আসনের বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করা হয়েছে।
ইসির উপসচিব আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে তাঁদের সতর্ক করা হয়।
চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।
অপরদিকে খুলনা-৬ আসনের বিএনএম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল ও শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধান লঙ্ঘন করা হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
শিরোনাম:
- সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
- যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
- যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
- যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
- তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
- যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
- বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার