Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং যশোর-৩ (সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে জেলা বিএনপি নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবর স্থানে গিয়ে যশোর তথা দেশে দক্ষিণ-পশ্চিম জনপনদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। জেলা বিএনপি কবর জিয়ারতের আয়োজন করলেও দলীয় নেতৃবৃন্দ ছাড়াও যশোরের বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. জাফর সাদিক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইহসক, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মেজবাউর রহমান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.