Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

সাবেক মেয়র জামালের বিরুদ্ধে ৮ কোটি টাকার টেণ্ডার জালিয়াতির অভিযোগ

ঝিকরগাছা পৌরসভা
banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের যোগসাজশে চারটি গ্রুপের প্রায় আট কোটি টাকার টেণ্ডার ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। টেণ্ডার আইডি নম্বরগুলো হলো- ১০০১৪২২, ১০০২৫৯৪, ১০০২৫৩৪, ১০০২৫৪৩)। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, ই-টেণ্ডার নম্বর ০৪/২০২৩-২০২৪ ও ইনভাইটেশন নম্বর ০১/২০২৩-২০২৪ ছাড়াও আরও একটি টেণ্ডার নোটিশের মাধ্যমে আহ্বান করেন ঝিকরগাছা পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকতারুজ্জামান। একটি নোটিশে টেণ্ডার বিক্রির শেষ তারিখ ছিল ৩১ জুলাই এবং দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ আগস্ট।
আরেকটি সংশোধনীয় বিজ্ঞপ্তিতে টেণ্ডার বিক্রির শেষ তারিখ ছিল ৪ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত এবং দাখিলের শেষ সময় ছিল ৫ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। এই টেণ্ডারগুলোতে দুর্নীতি-অনিয়ম হয়েছে। সে কারণে টেণ্ডারগুলো যাচাই-বাছাই করে বাতিল করে আবারও আহ্বান করার দাবি জানান ঠিকাদাররা। যাতে সব ঠিকাদারের অংশগ্রহণ সম্ভব হয়।
ঝিকরগাছা উপজেলার প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী হুমায়ুন কবির বলেন, ‘সম্প্রতি পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার যোগসাজশে গোপনে চারটি গ্রুপের সাত কোটি ৯১ লাখ টাকার টেন্ডার ভাগবাটোয়ারা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে ৫ আগস্ট পর্যন্ত গোটা দেশ আন্দোলনে অচল ছিল। সে সময় কারফিউ চলছিল। অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীরা যাচ্ছিলেন না। ঠিক সে সময় পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতারা ওই আট কোটি টাকার টেণ্ডার ভাগাভাগি করে নিয়েছেন। অবিলম্বে ওই টেণ্ডার বাতিল করে আবারও নতুন করে টেণ্ডার আহ্বান দাবি জানাচ্ছি আমি।’
এ বিষয়ে ঝিকরগাছা পৌরসভার সহকারী প্রকৌশলী আকতারুজ্জামান বলেন, ‘৫ আগস্ট আমরা সারাদিন অনলাইনে কাজের মাধ্যমে এই টেন্ডারের কাজ সম্পাদন করেছি। সে সময় দেশে কারফিউ চলছিল।’ তখন অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি অনলাইনে হয়েছে।’ নেট ছিল কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না থাকলে ডাউনলোড কীভাবে করেছি।’
এ ব্যাপারে ঝিকরগাছা পৌরসভার প্রশাসক কেএম মামুনুর রশীদ বলেন, ‘৫ আগস্টে সম্পন্ন একটি টেণ্ডারের বিষয়ে স্থানীয় ঠিকাদাররা আমার কাছে অভিযোগ দিয়েছেন। আমি ২০ আগস্ট এখানকার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। যেহেতু একটা অভিযোগ এসেছে, সে কারণে বিষয়টির যাচাই-বাছাই চলছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen

    September 4, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026

    যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

    November 30, 2025
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.