মাগুরা প্রতিনিি
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেবো। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন। এখানে দুষ্কৃতকারীদের কোনো ছাড় নেই। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
গতকাল দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আজিমুল আহসান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, তিন জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
শিরোনাম:
- যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা
- যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
- চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব
- ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
- যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
- দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
- শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবে মতবিনিময়

