চৌগাছা সংবাদদাতা :
মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি পরিত্যক্ত ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিনের (৫০) মেহগনি বাগানের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দেন।

সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই জি.এম. ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের দেখানো স্থান থেকে কাদামাটি ও মরিচা ধরা ম’র্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করেন।

স্থানীয়দের দাবি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখযুদ্ধ সংঘটিত হয়েছিল।

ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় ব্যবহৃত কোনো অ’বিস্ফোরিত ম’র্টারশেল মাটির নিচে চাপা পড়ে ছিল, যা দীর্ঘদিন পর দৃশ্যমান হয়।

পরে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকৃত বস্তুটি থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

ওসি জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Exit mobile version