Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে জামায়াত কার্যালয় ভাংচুর ও হামলায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বপ্নতরী যশোরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঈদের পোশাক বিতরণ

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড, বরফ কল মোড় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর বারী। বিশেষ অতিথি ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যশোরের রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডা. বাপ্পী কবি শেখর, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম।

সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুর রশিদ ঠাকুর ফাউন্ডেশনের প্রতিনিধি নাসরিন সুলতানা, আলী রেজা রাজু অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, এ.ডি.ডি ইন্টারন্যাশনাল যশোরের ফিল্ড অর্গানাইজার পারুল আক্তার, সংগঠনের কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা বিনা, আইসিটি সম্পাদক তামজিদ আহম্মেদ হিজল এবং সদস্য মারুফ হোসেন জিম।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। চার ধাপে মোট ৭০ জন শিশুর মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন।

এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বপ্নতরী যশোরের এই মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঈদের পোশাক উদ্যোগে বিতরণ বিশেষ চাহিদা যশোরের সম্পন্ন শিশুদের স্বপ্নতরী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে জামায়াত কার্যালয় ভাংচুর ও হামলায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

মে ১, ২০২৬

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.