Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে দুই দিনব্যাপি মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • জীবননগরে ১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, সাংবাদিকদের অবমূল্যায়নে ক্ষোভ
  • নড়াইলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিপুণ রায় চৌধুরীর
  • কেশবপুরে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ
  • যশোরে ইসলামী আন্দোলনের নবমনোনীত সভাপতি মাওলানা আব্দুল হালিমকে সংবর্ধনা
  • ঝিকরগাছায় এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ, কেন্দ্র সচিব আটক
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা আগস্ট ২৩, ২০২৪

হত্যা মামলা মাথায় নিয়ে কি খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ খেলতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় করা হত্যা মামলাটির ২৮ নম্বর আসামি তিনি।

এই মামলার পর এখন জনমনে কৌতূহল-হত্যা মামলা আসামি হওয়ার পরও কি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাকিব? নাম প্রকাশ না করে বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক ম্যাচ রেফারি জানান, সাকিবের খেলতে না পারার কোনো কারণ তিনি দেখেন না। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করলেই তিনি ক্রিকেট খেলতে পারবেন না- এমন কোনো আইন নেই বলেও জানান তিনি। ক্রিকেটে স্পিরিট অব দ্য রুলসে আছে, ক্রিকেটকে নৈতিকভাবে শৃঙ্খল থাকতে হবে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তাই তার দেশে ও দেশের বাইরে ক্রিকেট খেলতে বাধা নেই।

যদি তিনি মামলার তদন্তে দোষী সাব্যস্ত হন, তখন যদি সংশ্লিষ্ট বোর্ড কিংবা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখন তিনি ম্যাচ খেলার সুযোগ না-ও পেতে পারেন। আপাতদৃষ্টে এই মামলাকে কেন্দ্র করে সাকিবের ম্যাচ খেলায় কোনো বিধিনিষেধ আরোপের সুযোগ নেই।

এ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব বলেন, ‘সাকিবের এই মামলার বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করেছে। তবে তিনি এখনো আসামি নন। অভিযোগ প্রমাণের আগে কাউকে আসামি বলা যাবে না। যদি তার বিরুদ্ধে আনীত হত্যা মামলার অভিযোগটি প্রমাণিত হয়, সে ক্ষেত্রে তিনি আসামি হবেন। তবে তিনি ক্রিকেট খেলতে পারবেন কি পারবেন না, এটি নির্ধারণ করবে ক্রিকেট বোর্ড বা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তা ছাড়া এই মামলার সময়কাল দেখেই বোঝা যাচ্ছে এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা।’

সাকিবের পরিবার সূত্রে জানা গেছে, দ্রুতই তারা আইনজীবী নিয়োগ করে এই মামলায় সাকিবের জন্য আগাম জামিন চাইবে। আইনজীবী নিয়োগ করে এই মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার চেয়ে বিচারিক আদালত বরাবর আবেদন করারও চিন্তাভাবনা রয়েছে তাদের। এদিকে বিসিবির নিজস্ব কোনো আইনজীবী না থাকায় সাকিবের মামলা ইস্যুতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে দুই দিনব্যাপি মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জীবননগরে ১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, সাংবাদিকদের অবমূল্যায়নে ক্ষোভ

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিপুণ রায় চৌধুরীর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.