Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা
  • যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
  • মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ বিতরণ
  • কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
  • পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় বৃদ্ধার মৃত্যু, থানায় এজাহার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১২, ২০২৪

১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
দেশের অর্থনৈতিক উন্নয়ন, নিরাপদ খাদ্য প্রবাহ, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় উপকূলীয় এলাকার গুরুত্ব অনেক বেশি।

কিন্তু সে অনুযায়ী উপকূলকে গুরুত্ব দেয়া হয় না। ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানী ঘটে। যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত। তাই এই দিনটিকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। একই সাথে আলাদা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, উপকূলে উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার শ্যামনগর প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।
বক্তারা আরো বলেন, উপকূলের মানুষের ন্যায্যতা নিশ্চিতে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। কারণ দেশের তিনভাগের এক ভাগই উপকূল বেষ্টিত। প্রত্যক দুর্যোগেই উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সবুজ সংহতির কুমুদ রঞ্জন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোহিনুর ইসলাম, প্রতিমা চক্রবর্তী, বরসা গাইন প্রমুখ।

এর আগে মানববন্ধনের শুরুতে স্বেচ্ছাসেবীরা ১২ নভেম্বর নিহতদের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা

যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.