Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

২ কোটি রুপিতে ধোনির চেন্নাইয়ে মোস্তাফিজ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক
সাম্প্রতিক সময়ে বিবর্ণ পারফরম্যান্সের কারণে মনে হয়েছিল, এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর তেমন আগ্রহ থাকবে না। তার ওপর নিলামে নিজেকে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রাখা ও বিসিবির কাছ থেকে পুরো মৌসুম খেলার ছাড়পত্র না পাওয়ায় তাঁকে কেনার সম্ভাবনা ছিল আরও কম।
তবে শেষ পর্যন্ত ঠিকই দল পেয়েছেন মোস্তাফিজ। আইপিএল ইতিহাসের যৌথভাবে সফলতম দল মহেন্দ্র ধোনির চেন্নাই সুপার কিংস খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তাঁকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে (২ কোটি ৬৩ লাখ টাকা) কিনেছে চেন্নাই।
দুবাইয়ে চলমান ২০২৪ আইপিলের নিলাম হচ্ছে ক্ষুদ্র পরিসরে, যার নাম দেয়া হয়েছে ‘মিনি অকশন’। আজই খেলোয়াড় কেনার এই হাঁকডাক শেষ হবে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া নিলামে রাত ৮টা পর্যন্ত মোস্তাফিজের নাম না ডাকায় শঙ্কা জেগেছিল, আইপিএলের ১৭তম আসরে বোধহয় বাংলাদেশের কোনো ক্রিকেটার থাকছেন না।
কারণ, এবারের আইপিএল নিলামে বাংলাদেশিদের মধ্যে শুধু মোস্তাফিজেরই নাম ছিল। শেষ পর্যন্ত রাত ৮টা ৮ মিনিটে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই (মুম্বাই ইন্ডিয়ানসও পাঁচবার শিরোপা জিতেছে) তাঁকে কিনে নিলে শঙ্কা দূর হয়।
চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে আইপিএলে মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।
২০১৬ সালে আইপিএলে অভিষেক হয়েছিল মোস্তাফিজের। সেবার সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। দুর্বোধ্য কাটারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিশেহারা করে তুলেছিলেন। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ–ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।
হায়দরাবাদের হয়ে খেলেছেন ২০১৭ মৌসুমেও। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আরও চার মৌসুম খেললেও হায়দরাবাদের মোস্তাফিজের দেখা আর পাওয়া যায়নি।
দিল্লির হয়ে সর্বশেষ আইপিএলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২ ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট, রান বিলিয়েছেন ১১.২৯ ইকোনমি রেটে। গত ২৬ নভেম্বর খেলোয়াড় ধরে রাখা–অব্যাহতি দেওয়ার শেষ দিনে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। ফলে এবারের নিলামে নাম তুলতে হয়।
গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকা সাকিব আল হাসান (সাকিব পরে না খেলার সিদ্ধান্ত নেন) ও লিটন দাস এবারের ড্রাফটে নিজেদের রাখেননি। জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম শেষ মুহূর্তে নিলাম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। আর নিলামের জন্য নাম নিবন্ধন করলেও বাছাইয়ে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ।
আইপিএলের ১৭তম আসর আগামী বছরের ২২ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হওয়ার কথা। তবে বিসিবি মোস্তাফিজকে টুর্নামেন্টের শুরু থেকে ১১ মে পর্যন্ত খেলার অনুমতি দিয়ে রেখেছে। যার অর্থ, মোস্তাফিজকে পুরো মৌসুম পাবে না চেন্নাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

মার্চ ৪, ২০২৬

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.