Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৯০ বছরেও বয়স্কভাতা পাওয়ার বয়স হয়নি আলোদাসীর

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আলোদাসীর জন্ম ১৯৩৪ সালে। এই অক্টোবরে তাঁর ৯০ বছর পূর্ণ হয়েছে। দরিদ্র মেয়ের নাতির সংসারে থাকেন তিনি। প্রতিবন্ধী ছেলে গীরেন গাইনের বয়স হয়েছে ৭৫ বছর।

স্বামী হেমন্ত গাইন মারা গেছে আরও ১০ বছর আগে। প্রতিবন্ধী ছেলে ও মা সরকারি ভাতার জন্য বার বার আবেদন করেও কোনো ভাতার কার্ড পাননি আজও।

আলোদাসীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামে। তিনি এ প্রতিবেদককে বলেন, কত মানুষের কাছে গেলাম। ভোটের সময় কত মানুষ আশ্বাস দিল। কিন্তু কেউই কিছুই দিল না।

আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব। নাতির সংসারে সাতজনের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য নাতি। তিনি বলেন, তার নানি ও তার মায়ের নানির অন্য কেউ না থাকায় তিনি একসঙ্গে থাকেন। মাঠে চাষযোগ্য জমি নেই। দিনমজুর করে সংসার চলে মেয়ের নাতির।

তিনি আরও বলেন, তাঁর নানি ও নানির মা আলোদাসী দুজনই বয়স্ক ভাতার যোগ্য হলেও কেউই কোনো ভাতা পান না।

জানতে চাইলে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক বলেন, জয়ী হওয়ার পর করোনার সময় ত্রাণ দিয়ে সহযোগিতা করেছি। আর বলেছি, এবার কার্ড এলেই করে দেব। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমি যোগদানের পর গত সপ্তাহে বিষয়টি জেনেছি। ইতিমধ্যে ওই নারীর কাগজপত্র জমা নেয়া হয়েছে।

শিগগিরই তিনি ভাতার আওতায় আসবেন। এসব তালিকা জনপ্রতিনিধিরা করেন। অনেক সময় কেউ কেউ বাদ পড়ে যান।

বিষয়টি বিবেচনা করে চলতি বছর থেকে মাইকিংয়ের মাধ্যমে সুবিধাভোগীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে তার বয়স্ক ভাতা দিতে পারি সে ব্যবস্থা করব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.