Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreমে ১২, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে : নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’

সোমবার বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।

নার্গিস বেগম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জনগণের ভোট প্রদানের সুযোগ প্রদান করতে হবে। সেই নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে বেছে নেবে। জনগণের সমর্থনে গঠিত সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে দেশ ও জনগণের সব সমস্যা সমাধান করবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশকে অন্যের কবজায় তুলে দেয়, এমন কাউকে আগামীতে দেশের নেতৃত্ব দেয়া যাবে না।

যার হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিষ্কণ্টক এবং জনগণের সকলের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার অক্ষুণ্ন থাকে, এমন ব্যক্তির হাতে দেশের নেতৃত্ব তুলে দিতে হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের সর্বস্ব লুটে নিয়েছে। এ লুটপাটকারীদের জনগণ আর কখনো আশ্রয়-প্রশ্রয় দেবে না।’

আরবপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ফাতেমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, মহিলা দল নেত্রী মেরিনা আক্তার, শাহানারা বেগম প্রমুখ ।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা।

নার্গিস বেগম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.