Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
অনলাইনে প্রতারণা করে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তিন প্রতারককে আটক করেছে যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।
আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পারঝনঝনিয়া গ্রামের আলাউদ্দিন শেখ, ঢাকা সাভারের ঘাসমহল গ্রামের জাহিদুল ইসলাম এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের এনামুল হক।
রোববার রাতে ঢাকার বাড্ডা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ ঘটনায় শনিবার দিবাগত রাতে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার জাহাঙ্গীর আলম। মামলায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়।
জাহাঙ্গীর আলমের অভিযোগ, একটি ওয়েবসাইট থেকে গত ২২ মার্চ টেলিগ্রামে একটি লিংক দেওয়া হয়। মেসেজ পাওয়ার পর তিনি বিভিন্ন সময়ে টেলিগ্রামে আসামিদের সঙ্গে কথা বলেন। তাকে বলা হয়, তাদের কাছ থেকে কাজ পেতে হলে জামানত হিসেবে টাকা দিতে হবে, আর কাজ না হলে টাকা ফেরত দেয়া হবে। ওই দিন দুপুরে তিনি একটি নগদ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। আনুমানিক এক ঘণ্টা পর তার কাছে জামানত ও পারিশ্রমিক বাবদ ১৭ হাজার টাকা পাঠানো হয়। এতে তিনি বিশ্বাস স্থাপন করেন। পরবর্তীতে জানানো হয়, যদি এক লাখ টাকা জামানত রাখতে পারেন তাহলে আরও বেশি পারিশ্রমিক দেয়া হবে। তিনি সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ও ফেনী শাখায় ২৪ হাজার টাকা পাঠান। পরে বিভিন্ন সময়ে সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, বিকাশ, নগদসহ নানা মাধ্যমে মোট ৪৬ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা পাঠান। কিন্তু এরপরও জামানত ফেরত না পেয়ে এবং তাদের কথাবার্তায় বিভ্রান্ত হয়ে তিনি বুঝতে পারেন যে প্রতারকদের খপ্পরে পড়েছেন। ফলে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইউনিটের এসআই দেবব্রত ঘোষ বলেন, রোববার ভোরে বাড্ডা থেকে প্রথমে আলাউদ্দিন শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে জড়িত জাহিদুলকে সাভারের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আরেক আসামি জাহাঙ্গীরকে বাড্ডা থেকে আটক করা হয়। তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসআই দেবব্রত ঘোষ আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন রয়েছেন। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

অনলাইন আটক চক্র প্রতারণা সদস্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.