Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনুমতির আগেই মধু চুরি হচ্ছে সুন্দরবনে

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আবু সাঈদ সাতক্ষীরা

প্রতিবছরের ন্যায় বনবিভাগের অনুমতি মিলবে ১ এপ্রিল। মধু আহরণের অনুমতি দেয়ার আগেই মাছ ও কাঁকড়া ধরার পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করে জেলে বাওয়ালীরা অপরিপক্ক চাঁকের মধু আহরণ করেছে। ফলে শূন্য হতে চলেছে সাতক্ষীরা রেঞ্জ এলাকার মধুর চাঁক। হতাশ হচ্ছেন প্রকৃত মৌয়ালরা।

সুন্দরবনের খলিশা ফুলের মধুর দাম বেশি হওয়ায় অনুমতির আগেই বনবিভাগের নজর ফাঁকি দিয়ে এ কাজ করছে অসাধু জেলে বাওয়ালীরা। প্রতিছর ১ এপ্রিল সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করেন। এ সময় জনপ্রতি ৫০ কেজি মধু আহরণ করতে পারবেন ১০ থেকে ১২ জনের একটি দলে।

তবে অতিরিক্ত মধু আহরণের জন্য বাড়তি রাজস্ব দিতে হয় মৌয়ালদের। গত বছর মধু আহরণের লক্ষ্য মাত্রা ছিল ১ হাজার ৫০০ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধু আহরণের জন্য ৭৫০ টাকা, প্রতি কুইন্টাল মোমের জন্য ১০০০ টাকা রাজস্ব নির্ধারণ ছিল।

তিনি আরো বলেন, মধুর মৌসুমে একটা পরিপূর্ণ মধুর চাকে ২০/২৫ কেজি মধু পাওয়া যায়। ওই চাক থেকে ৬/৭ বার ঐ পরিমাণ মধু সংগ্রহ করা যায়। কিন্তু যারা চোরা মধু আহরণকারী তারা অকালে আহরণ করার কারনে চাকে ৩শ থেকে ৫শ গ্রাম মধু পায়। এ ব্যাপারে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, এ ব্যাপারে আমরা প্রত্যেক স্টেশন ও টিমকে চিঠি দিয়েছি। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

তাছাড়া এই কাজে জড়িত কেউ ধরা পড়লে তার পারমিট বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, আমরা যাদেরকে সাসপেক্ট করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে অনেকের নামে মামলাও হয়েছে। এ ব্যাপারে আমরা সজাগ আছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.