Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলোনা গৃহবধূর

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলোনা গৃহবধূর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের হান্নান মোল্লার স্ত্রী ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে একটি ইজিবাইকে করে তার বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি যখন জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ করে তাঁর গায়ের ওড়নাটি ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়।

এর ফলে ওড়নাটি তাঁর গলায় ফাঁস হিসেবে চেপে বসে এবং তিনি গুরুতরভাবে আহত হন।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.