Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
  • যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
  • যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
  • মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!
  • কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার
  • শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম
  • টনক নড়েনি কর্তৃপক্ষের : দুর্ঘটনা আতঙ্কে পথচারীসহ যাত্রী ও পণ্যবাহি যান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

অনূর্ধ্ব-১৬’র পরে চৌদ্দর শিরোপাও যশোরের

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে যশোর। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভবিষ্যতের সৈয়দ রাসেলÑতুষার ইমরানরা। গত সপ্তাহে শেষ হওয়া অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সাতক্ষীরাকে হারিয়ে খুলনা বিভাগীয় শিরোপা জিতেছিল যশোর। বড় ভাইদের দেখানো সেই পথ ধরেই এবার সাফল্যের মুকুট পরলো ছোটরাও।

এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো একই মৌসুমে দুই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল যশোর। অপরদিকে অতি সম্প্রতি ২০১৭-১৮ ও ২০২৩-২৪ মৌসুমেও চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল যশোর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল।

এদিন টসের ভাগ্য যশোরের পক্ষে না থাকলেও মাঠের নিয়ন্ত্রণ ছিল শুরু থেকেই তাদের হাতে। প্রথমে ফিল্ডিংয়ে নেমে শৃঙ্খলিত বোলিংয়ে সাতক্ষীরাকে দাঁড়াতেই দেয়নি যশোর। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়া, অন্য প্রান্তে রান চেপে ধরার কৌশলে সাতক্ষীরার ইনিংস থামে মাত্র ৬৬ রানে।

সহজ লক্ষ্য হলেও কিশোর ক্রিকেটে তাড়াহুড়োর ফাঁদ থাকে। সে ফাঁদে পা না দিয়েই এগোয় যশোর। ওপেনার আবু বক্কর ও সাববিন ওহি ব্যাট হাতে দায়িত্বশীল ক্রিকেটে গড়ে তোলেন ৬০ রানের ভিত। জয়ের খুব কাছাকাছি এসে এক রান ও তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে মুহূর্তের জন্য নড়ে যায় ড্রেসিংরুম। তবে ভয় নয়, আসে ধৈর্য। সতর্ক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত আর কোনো বিপদ ডেকে আনেনি যশোরের কিশোররা। ২০ ওভারের প্রথম বলেই জয়ের শেষ রানটি তুলে নেয় আজিমুল হকের শিষ্যরা।

যশোরের ব্যাট হাতে সাববিন ওহি ৭০ বলে ৭টি চারে অপরাজিত ৩৭ রান করেন। এর পাশে আবু বক্কর ১১ রান করেন। বল হাতে সাতক্ষীরার সাকিন মুস্তাক ১২ রানে দুই উইকেট দখল করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু পায় সাতক্ষীরা। ৫ ওভার ২ বল স্থায়ী ওপেনিং জুটিতে আসে ২৮ রান। তবে ওই ২৮ রানেই দ্বিতীয় উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে যশোর। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা ১৯ রানের বেশি স্থায়ী হতে দেননি যশোর অধিনায়ক আল জান্নাত জিহাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাতক্ষীরা। যশোরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে ২৬ ওভার ১ বলেই ৬৬ গুটিয়ে যায় তাদের দলীয় ইনিংস।

বল হাতে যশোরের অধিনায়ক আল জান্নাত জিহাদ ছিলেন দুর্বার। ৬ ওভার ১ বলে ৩টি মেডেনসহ মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ৫টি উইকেট। তাকে দারুণভাবে সহায়তা করেন তৌকি আহনাফÑ৭ ওভারে ৩টি মেডেনসহ ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া আবু হানি জাদিদ ও শান নূর তমাল একটি করে উইকেট শিকার করেন। অসাধারণ বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন আল জান্নাত জিহাদ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক

মার্চ ২৮, ২০২৬

যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ

মার্চ ২৮, ২০২৬

যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.