Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে শাহজাহান আলী বিশ্বাস সভাপতি ও বোরহান উদ্দীন সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শাহজাহান আলী বিশ্বাস-ইসতিয়াক আহমেদ পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তারা ১৫ পদের মধ্যে মধ্যে ১২টিতে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে আশরাফুল আলম ও শাহাজাহান কবির খান ৫০ করে ভোট পাওয়ায় আজ রোববার তিনটার সময় এ দুজনের ভোট গনণা করা হবে। অপরদিকে অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় এক ভোটের ব্যবধানে বিজয়ী হলেও পরাজিত প্রার্থী আবুল কালামের আপত্তিতে এ পদের ভোটও গণনা করা হবে। আমিরুল ইসলাম তন্ময়ের ৬০ ভোটের বিপরীতে ৫৯ ভোট পেয়েছেন আবুল কালাম।

সভাপতি পদে শাহজাহান আলী ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ তাজ হোসেন তাজু পেয়েছেন ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী ৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসতিয়াক আহমেদ পেয়েছেন ৫৯ ভোট।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতির দু’টি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক ২টি পদে ইফতেখার আলম রিপন ও আব্দুল হালিম ৭০টি করে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত দুই প্রার্থী প্রবীর চক্রবর্তী (৪৮) ও রফিকুজ্জামান সজীব ৫২ ভোট পেয়েছেন।

সদস্য আটটি পদের মধ্যে সাতটিতে চিরঞ্জন মল্লিক (৬৬), বিএম আলমগীর সিদ্দিকী সবুজ (৭১), শফিকুল ইসলাম (৬২), বিএম অনিক ইসলাম (৭৯), তারিক এনাম (৭৪), ফাহিম রাজ (৭৫), এসএম শাহরিয়ার হক (৬৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে পরাজিত প্রার্থী আরিফ মাহমুদ দোলন (৪৪), শেখ নাজমুল হুদা (৪৫), আলীবুদ্দিন খান আলী (৪৫), আব্দুল্লাহ আল নোমান (৪৫) ও আমিনুর হক এহসান (৪৮) ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সদস্য পদে দুই প্রার্থীর একই ভোট পাওয়ায় আজ আবার ভোট গণনা করা হবে। এছাড়া অর্থ সম্পাদক পদে পরাজিত প্রার্থীর আপত্তিতে পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (রোববার) তিনটার সময় এ দুটি পদে আবার ভোট গণনা করা হয়ে।

এদিকে, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাসোসিয়েশনের মোট ১৩৮ ভোটারের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে ওঠে যশোর ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যালয়ে। নির্বাচনে ১৫ পদের বিপরীতে দু’টি প্যানেলে ২৫ জন ও স্বতন্ত্র একজনসহ মোট ২৬ প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৩টি পদে ফলাফল ঘোষণা করা হয়। বাকি দুটি পদে রোববার ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.