Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

banglarbhoreBy banglarbhoreজুন ৭, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পেশাগত দায়িত্ব পালন করে একটি ভিডিও প্রকাশের জেরে এক সাংবাদিককে ভিডিও মুছে ফেলার চাপ ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক তারিক হাসান (বিপুল)।

জিডি সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে যশোরের দড়াটানা এলাকায় একটি রিকশা ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করেন।

পরে ৬ জুন বিকেল আনুমানিক ৫টা ৩৬ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভিডিও অপসারণে আপত্তি জানালে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ডিলিট না করলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

সাংবাদিক তারিক হাসান (বিপুল) জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি ব্যক্তি স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের কাজে গুরুতর বাধা সৃষ্টি করে। তাই ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত প্রতিকারের স্বার্থে তিনি সাধারণ ডায়েরি করেছেন।

যশোর কোতোয়ালী থানায় দায়ের করা জিডির নম্বর ৫৩৯।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.