Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অপারেশন ডেভিল হান্ট : যশোরে আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকদের দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতদের মধ্যে একাদশ সংসদ নির্বাচনে যশোরের একটি ভোট কেন্দ্রে নাশকতার মামলায় আসামি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মদন কুমার ঘোষ, একই গ্রামের শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের শাহিনুর রহমান, একই গ্রামের তুষার ও লেবুতলার জাহাদায়। তারা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতাকর্মী।

এদিকে, চৌগাছায় গ্রেফতারকৃতরা হলেন, হাকিমপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আ.লীগ নেতা ফজলুর রহমান ও পাশাপোল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বর আমিরুল ইসলাম। বাকিদের বিভিন্ন থানা পুলিশ গ্রেফতার করেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ নভেম্বর কোতোয়াালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। এ মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট আ. লীগের গ্রেফতার নেতাকর্মী যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.