Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল

জুলাই সনদ বাস্তবায়ন না করলে অঙ্গীকার ভঙ্গকারী হবেন : ডা. ফরিদ এমপি
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৮, ২০২৬Updated:ফেব্রুয়ারি ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, কোনো অঙ্গীকার করে সেটি রক্ষা করতে না পারলে মুমিন হতে পারবেন না।

কিছু মানুষ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার তারা রাখবেন বলে মনে হচ্ছে না। শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা বলছেন সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে তাদের মনে রাখতে হবে- জুলাই আন্দোলন না হলে নির্বাচন ও সরকার গঠন হতো না। আজকে আমরা কেউ এমপি হয়ে সংসদে যেতে পারতাম না। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। এটা না মানলে অঙ্গীকার ভঙ্গকারী হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতের জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, জামায়াতের জেলা শাখার নায়েবে আমির রেজাউল করিম, এনসিপির জেলা শাখার জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান আজাদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি নূর মোহাম্মদ, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবীর সুমন, জাতীয় যুব শক্তির যশোর জেলা আহ্বায়ক ইমদাদ হোসাইন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪

এপ্রিল ২২, ২০২৬

তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.