Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
  • যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
  • যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
  • মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!
  • কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার
  • শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম
  • টনক নড়েনি কর্তৃপক্ষের : দুর্ঘটনা আতঙ্কে পথচারীসহ যাত্রী ও পণ্যবাহি যান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অবশেষে কাটলো যশোরে করোনা পরীক্ষা কিট সঙ্কট

মারা গেছেন ৩ জন
banglarbhoreBy banglarbhoreজুন ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

অবশেষে যশোরে করোনা পরীক্ষা কিট সঙ্কট প্রাথমিকভাবে কেটেছে। র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার জন্য দু’হাজার কিট পেয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি রোগীদের পরীক্ষার জন্য এই কিট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত। তবে শুক্রবারসহ এরই মধ্যে যশোরে তিনজনের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বিকেলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবিলা খাতুন (৫৫) নামে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার দিনগত রাতে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ইউসুফ হোসেন (৪২) মারা যান। মৃত ইউসুফ হোসেন মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের বাসিন্দা। একই দিন ভোররাতে (১৭ জুন) করোনায় বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের বাসিন্দা শেখ আমির হোসেনের (৬৮) মৃত্যু হয়। তিনিও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে যশোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। এছাড়া করোনা সন্দেহে তিন রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্র আরও জানায়, মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ইউসুফের করোনা শনাক্ত হয়েছিল। মারা যাওয়া ওই দুজনই হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হয়। কারণ কিট না থাকায় হাসপাতালে করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছিল না। তবে বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য দু’হাজার কিট প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে হাসপাতালে প্রাথমিকভাবে করোনা পরীক্ষার দ্বার খুলেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত জানিয়েছেন, বৃহস্পতিবার দু’হাজার কিট পাওয়া গেছে। এগুলো দিয়ে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে। তবে কিটের পরিমাণ কম হওয়ায় এগুলো দিয়ে আপাতত হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। পরবর্তীতে আরও কিট পওয়া গেলে পরীক্ষার আওতা বাড়ানো হতে পারে।

এদিকে, করোনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আরটিপিসিআর ল্যাবও প্রস্তুত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপাচার্য আবদুল মজিদ জানান, স্বাস্থ্য বিভাগকে কিট সরবরাহের জন্য বলা হয়েছে। সেগুলো পাওয়া গেলে ল্যাবে কোভিড পরীক্ষা শুরু করতে পারবেন তারা।

এ ব্যাপারে যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য কিটের আবেদন জানিয়েছে। দ্রুতই এই কিট সরবরাহের জন্য প্রক্রিয়া চলছে। এই কিট পাওয়া গেলে যশোরে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা সম্ভব হবে।

যশোরে করোনা পরীক্ষা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক

মার্চ ২৮, ২০২৬

যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ

মার্চ ২৮, ২০২৬

যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.