Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৪

অভয়নগরে ট্রেন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরের আলীপুর রেলক্রসিংয়ে গতকাল রাত ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ঘে ট্রেনের একটি বগি ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। আহতের নাম জামাল হোসেন (৬০)। তাঁর বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোহাদী গ্রামে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাংলাদেশ রেলওয়ের খুলনা অঞ্চলের প্রকৌশলী গৌতম বিশ্বাস তথ্য নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া এলাকা অতিক্রম করে আলীপুর লোকাল রেলক্রসিং পার হওয়ার সময় সড়কপথে আসা একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ভোর চারটার পরপর রেল চালচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োজিত নেই।
নওয়াপাড়া স্টেশনের সহকারী মাস্টার অনুপ মণ্ডল বলেন, আলীপুর রেলক্রসিংটি অবৈধ। রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। সেখানে কোনো গেট ও গেটম্যান নেই। সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি ট্রাক আলীপুর রেলক্রসিংয়ে নকশীকাঁথা মেইল ট্রেনে ধাক্কা দিয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল এবং একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। পরে বিকল ইঞ্জিন এবং ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে অপর একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.