Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
  • যশোরে নানা আচারে দোলযাত্রা উদযাপিত
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগর কৃষি অফিস : ১১ পদের বিপরীতে কাজ করেন চারজন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর কৃষি কর্মকর্তার কার্যালয়ে ১১ জন কর্মচারীর পদ থাকলেও কাজ করেন মাত্র চারজন। বাকি সাতটি পদ শূন্য। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় সেবা বঞ্চিত হচ্ছে জনগণ। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ পূরণের অনুরোধ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাস থেকে কর্মচারী পদে শূন্যতা সৃষ্টি হয়। বর্তমানে সেটি চরমে পৌঁছেছে। উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষক থাকলেও অফিস সহকারী তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ দুটি শূন্য রয়েছে। নেই স্প্রেয়ার মেকানিক পদে একজন, পিপিএম পদে দুজন, অফিস সহায়ক একজন, অফিস গার্ড/নিরাপত্তা প্রহরী পদে দুজন থাকলেও সম্প্রতি অসুস্থতার কারণে একজন ছুটিতে রয়েছেন। ড্রাইভার (আউট সোর্সিং) থাকলেও নেই পরিচ্ছন্নতা কর্মী একজন। সব মিলিয়ে ১১ পদের স্থলে রয়েছেন চারজন কর্মচারী।

কর্মরত কর্মচারীরা বলেন, জনবল সংকট বা শূন্য পদের কারণে কাজের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। রুটিন কাজের পাশাপাশি শূন্য পদের কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এক প্রকার পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সাধারণ কর্মচারী হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শূন্য পদগুলো পূরণের অনুরোধ করছি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কয়েকটি টেবিল জনবল সংকটের কারণে ফাঁকা পড়ে রয়েছে। বহিরাগত পরিচ্ছন্নতাকর্মী দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হচ্ছে।

উপজেলার গুয়াখোলা গ্রামের কৃষক মহর আলী বলেন, অভয়নগর উপজেলা কৃষিতে যশোর জেলার মধ্যে ব্যাপক ভূমিকা রেখে থাকে। আর এ উপজেলার কৃষি অফিসে জনবল সংকট থাকাটা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ১১ জন কর্মচারী পদে চারজন কর্মরত আছেন। যে কারণে সেবাপ্রদান বিঘ্নিত হচ্ছে। শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

যশোরে শিশু ধর্ষণের অভিযোগ

মার্চ ৩, ২০২৬

চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.