Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভিনব প্রতারণা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খুলনা অফিস
খুলনা মহানগরীর বসুপাড়া এতিমখানা মোড়ে বাড়ি ভাড়ার নামে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। কথিত ভাড়াটিয়ারা বাড়িওয়ালা মোরেশদা খানমকে সম্মোহন করে তার কাছে থেকে একজোড়া সোনার বালা, গলায় থাকা একটি সোনার চেইন, কানের দুল নিয়ে পালিয়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে এম আজিমুর রহমান নগরীর সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত এম আজিমুর রহমান জানান, গত ২৪ জানুয়ারি এক দম্পতি ১৭, বসুপাড়া এতিমখানা লেনে তাদের বাড়ির চতুর্থ তলা ভাড়া নিতে যান। ওই দিন তারা দুই হাজার টাকা অগ্রিম প্রদান করেন। বুধবার বেলা ১১টায় তারা আবার বাড়িতে আসে। চতুর্থ তলার কক্ষ পরিস্কারের কথা বলে তারা বাড়িওয়ালা মোরেশদা খানমকে ডেকে চতুর্থ তলায় নিয়ে যায়। এরপর তাকে সম্মোহন করে মোরেশদা খানমের কাছে থাকা একজোড়া সোনার বালা, গলায় থাকা একটি সোনার চেইন, কানে থাকা একজোড়া কানের দুল নিয়ে গেছে। এসব স্বর্ণালংকারের ওজন আনুমানিক চার ভরি।
তিনি জানান, আমার মা কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় এসে দেখেন কথিত ভাড়াটিয়ারা পালিয়ে গেছেন। অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.