Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ
  • ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে-রাহমাতুল্লাহ পলাশ
  • চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা
  • ইতিহাসে প্রথম বারের মত ভোট দিলের যশোর কেন্দ্রীয় কারাগারের একশ’ বন্দি
  • এ নির্বাচন স্বাধীনতা ও গনতন্ত্র’কে সংহত করবে
  • নিরাপত্তা : গদখালি-পানিসারা ৭ দিন বন্ধ; বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা
  • যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
  • মির্জাপুর কলেজে বারী মন্ডলের মৃত্যুবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অমিতকে সমর্থন জুলাই যোদ্ধাদের

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
২৪’র জুলাই যোদ্ধারা দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন যশোর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি।

তার অংশ হিসেবে অমিতের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা।

এ সময় তারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে।

রোববার যশোরের ড. আব্দুর রাজ্জাক কলেজ ও মাইকেল মধুসূদন কলেজের আসাদ গেট এলাকায় প্রচারণায় অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা বলেন, তারা বিশ্বাস করেন-প্রার্থী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত তরুণ ও প্রবীণ সকল শ্রেণির মানুষের মনের স্পন্দন বোঝেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, মানবিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়।

সেই বিশ্বাস থেকেই তারা যশোর সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে সমর্থন দিচ্ছেন এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মাঠে কাজ করছেন।

দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে তারা আপসহীন। এই আদর্শ থেকেই তারা এমন একজন প্রার্থীকে সমর্থন করছেন, যিনি প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার ও উন্নয়নভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী।

তাদের বক্তব্যে আরও উঠে আসে-গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনা জরুরি, প্রতিহিংসামুক্ত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।

প্রচারণায় উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকী, জুলাই যোদ্ধা নাফিস আনজুম রিফাত, আহত জুলাই যোদ্ধা আবিদ হাসান, মেহেদী হাসান, সিফাত খন্দকার, রাফিউজ্জামান রাফীসহ আরও অনেকে। এ সময় জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে-রাহমাতুল্লাহ পলাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.