Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৫, ২০২৬No Comments১৫ Views
Facebook Twitter WhatsApp
যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
Share
Facebook Twitter LinkedIn

কাজী নূর
“চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল…” কবি সুকান্ত ভট্টাচার্য-এর কালজয়ী কবিতা ছাড়পত্র-এর বিখ্যাত পঙক্তি উদ্ধৃত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেছেন, “যে যার অবস্থান থেকে দেশ, সমাজ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। আমাদের কর্মযজ্ঞ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম সমাজকল্যাণে কাজ করে যাবে। তবেই সমাজে কাক্সিক্ষত পরিবর্তন আসবে।”

বুধবার বিকেলে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউণ্ডেশন-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাজকল্যাণ পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ফাউণ্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল গফুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর প্রতীক ইসহাক আলী কলেজের অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, মণিরামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন এবং যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক প্রফেসর আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৮ জন গুণী ব্যক্তিকে পদক, মেডেল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ড. এম শমশের আলী (মরণোত্তর), মাওলানা ফারুক হোসেন (রস কাকু), রিকশাচালক শহীদুল ইসলাম, সমাজসেবক সাহিকুল আজম শাহিল, প্রবাসী চিকিৎসক নজরুল ইসলাম, প্রফেসর ড. শেখ মিজানুর রহমান, কাজী এমদাদুল হক এবং রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট।

এর আগে পদকপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বায়োগ্রাফি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক শামছুল হক এবং গীতা পাঠ করেন সুজন সরকার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.